ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুল কাটতে বেরিয়ে নিখোঁজ, নদীতে মিলল যুবকের লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ৯ সেপ্টেম্বর ২০২৩
চুল কাটতে বেরিয়ে নিখোঁজ, নদীতে মিলল যুবকের লাশ
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলের নরসুন্দা নদী থেকে সুরুজ মিয়া (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মুসুল্লি ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুরুজ একই ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা ও একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সুরুজ মিয়া চুল কাটার কথা বলে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। সারাদিন আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন ও বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নেয়। 

Advertisement

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!