ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদীতে ভাসছিল অর্ধগলিত গলাকাটা লাশ 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৩
মেঘনা নদীতে ভাসছিল অর্ধগলিত গলাকাটা লাশ 
ফাইল ছবি

নরসিংদীর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় গলা কাটা অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের পশ্চিম পাড়ার মেঘনা নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে নৌ পুলিশ সদস‍্যরা।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেলে আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই ইউসুফ আলী খান মোবাইলে খোদাদিলার পশ্চিম পাড়ায় একটি লাশ পানিতে ভাসছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়িকে এমন দেন। করিমপুর নৌ পুলিশ সদস‍্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন। লাশটি নদীতে ভাসমান অবস্থায় শরীরের অর্ধেক অংশ কচুরিপানায় ঢাকা ছিল। লাশটি পচে গলে শরীরের বিভিন্ন অংশ খসে পড়েছিল। 

Advertisement

আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, আমিও লোক মারফত অবগত হয়েছি।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!