পরিবারের লোকজন জানান, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় বিপ্লব। অনেক্ষণ তাকে খুঁজে পাওয়া না গেলে চারদিকে খুঁজতে থাকেন বিপ্লবের মা-বাবা। পরে স্থানীয় একজন জানান, পুকুর পাড়ের দিকে যেতে দেখেছেন বিপ্লবকে। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
.png)