ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনে করতেন ভাঙরি ব্যবসা, রাতে চুরি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৩
দিনে করতেন ভাঙরি ব্যবসা, রাতে চুরি
ফাইল ফটো

রাজশাহীর তানোরে চুরি হওয়া ৬ ভরি স্বর্ণ ও কাঁসার থালা-বাটিসহ চোর সরদার পীর সাহেবকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আরো দুই সহযোগিকে গ্রেফতার করা হয়।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মাদক ব্যবসায়ী ও চোর সরদার পীর সাহেব, নাজমুল ইসলাম, আজাহার আলী।

Advertisement

এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, পীর সাহেব তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি কয়েকবার গ্রেফতার হয়েছে। তারপরেও তিনি গোপনে এলাকায় ভাঙরির ব্যবসার আড়ালে রাতে স্বর্ণ ও কাঁসার থালা-বাটি চুরি করে আসছিলেন।

ওসি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় চুরির মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!