ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে ৭ জুয়াড়ি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার রাত ৯টার দিকে বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার সাদেক আলী, আলাউদ্দিন, সাকোয়াত হোসেন, জসিম উদ্দিন, একই থানার বায়াপাড়ার জুয়েল রানা, সুমন আলী ও কিরন আলী।

Advertisement

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!