সোমবার দুপুরে মেহেরপুর সদর থানার এএসআই শাকিল খান বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
.png)
এএসআই শাকিল খান জানান, মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আজ গোপন সংবাদে খবর পেয়ে বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আজ বিকেলে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।