শনিবার বিকেল সোয়া ৫টার দিক উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা দরবেশপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, নুরুল হুদা বিকেলে দরবেশপুর গ্রামে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সোনাপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
.png)
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।