ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২৫ আগস্ট ২০২৩
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো চার মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কুষ্টিয়া থেকে পাঁচটি মোটরসাইকেলে দশজন ঢাকা যাচ্ছিলেন। পথে পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তারা। কেউ পাশের বাজারে গিয়েছিলেন চা খেতে। এ সময় ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরো চার মোটরসাইকেল আরোহী। এছাড়া বাসের কমপক্ষে ১০ থেকে ১২ যাত্রী সামান্য আহত হয়েছেন।

Advertisement

শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, এ দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!