ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৮, ২৫ আগস্ট ২০২৩
নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন।

Advertisement

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ২ জন মারা যান। আহত বাকি চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনসহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় পাঠান হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!