ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপালে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৪, ২৪ আগস্ট ২০২৩
রামপালে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: প্রতীকী

বাগেরহাটের রামপালে ঢাকা-মংলা মহাসড়কে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-মংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, নিহত তিনজনই মাছের ঘেরের কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহতরা হলেন- রামপালের শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকার সাইদুল রহমানের ছেলে শুকর (২৫)

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আশরাফুল আলম জানান, রামপালের ফয়লা বাজার থেকে মোটরসাইকেলযোগে বেলাই যাবার সময় এ ঘটনা ঘটে। ফকিরহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যা মরদেহ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!