ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিরামপুরে বাসচাপায় কিশোর নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ৩১ আগস্ট ২০২৩
বিরামপুরে বাসচাপায় কিশোর নিহত
বিরামপুর থানা- ফাইল ফটো

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসচাপায় মানিক নামে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দিওর বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চেরাগপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা যায়, বিকেল ৫টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল নিয়ে মানিকসহ দুইজন নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে দিওর বটতলী এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আহত হন দুই মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!