নিহত ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জুয়েল উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আ. হকের বড় ছেলে। তিনি একটি কারখানায় এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে ডিউটি শেষে নিজ মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন জুয়েল। পথি মধ্যে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকার বাংলাদেশ পাম্প সংলগ্ন পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মাওনা হাইওেয়ে থানার ওসি কঙ্কন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। তবে বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।