ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় আন্তর্জাতিক ছবি মেলায় দর্শনার্থীদের ভিড়

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৩
খুলনায় আন্তর্জাতিক ছবি মেলায় দর্শনার্থীদের ভিড়
আন্তর্জাতিক ছবি মেলা

খুলনায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক ছবি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই বাংলার চিত্রশিল্পীদের সমন্বয়ে মেলায় চিত্রশিল্পীরা তাদের স্ব-স্ব দেশের ইতিহাস, ঐতিহ্য, ও প্রেম-প্রকৃতি তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন।

ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের সমন্বয়ে ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’র উদ্যোগে এবং খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিজয় ৭১’র ব্যবস্থাপনায় এ ছবি মেলার আয়োজন করা হয়।

Advertisement

সংগঠনটির সভাপতি আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে ছিল- অলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় করেছিলেন ছবি প্রেমী নানা শ্রেণি-পেশার শতশত মানুষ।

আন্তর্জাতিক ছবি মেলায় ভারত থেকে আগত চিত্রশিল্পী তারক নাথ দে বলেন, তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছবি মেলায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ব্যাপক সাড়া পেয়েছি। পেয়েছি এ দেশের মানুষের অনেক ভালোবাসা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা মেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!