ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ১০ মাঝি-মাল্লা নিয়ে ডুবল ট্রলার, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৩১ আগস্ট ২০২৩
বঙ্গোপসাগরে ১০ মাঝি-মাল্লা নিয়ে ডুবল ট্রলার, নিখোঁজ ২
ফাইল ছবি

বঙ্গোপসাগরে ১০ মাঝি ও মাল্লাসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আটজন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।

ট্রলারমালিক মো. শাহজাহান বলেন, গত সোমবার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায় ট্রলারটি। গতকাল মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে ট্রলারটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দু’জন এখনো নিখোঁজ রয়েছেন।

Advertisement

উদ্ধার হওয়া আটজনসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলেও জানান শাহজাহান।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লারপাড়া গ্রামের শাহাজাহানের মালিকানাধীন ট্রলার ডুবে দু’জন নিখোঁজ রয়েছেন। বাকি আটজনসহ ট্রলারটি রাতে কুতুবদিয়ার তীরে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ট্রলারডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে। নিখোঁজ দু’জনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজ রাখছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!