ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগর মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১ আগস্ট ২০২৩
সাগর মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ৩
ফাইল ফটো

ভোলার সাগর মোহনায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের পূর্ব পাশে সাগর মোহনায় এ ঘটনা ঘটে।

ঢালচরের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, আমার আড়তের সোহাগ মাঝির ট্রলারে করে আটজন জেলে মঙ্গলবার ভোর থেকে সাগর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে ঝড় শুরু হয়। ঐ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঐ ট্রলারের জেলেদের চিৎকারে পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা পাঁচজনকে জীবিত উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিন জেলে। নিখোঁজ জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, সাগরে ট্রলার ডুবির খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা নিখোঁজ জেলেদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!