বৃহস্পতিবার উপজেলার সিংগীমারী গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই যুগলকে গাছে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে তপন চন্দ্রের সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে বৃহস্পতিবার সকালে তরুণী ওই যুবকের বাড়িতে যান। তবে এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাড়ি থেকে বের করে এনে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারি গাছে একসঙ্গে বেঁধে নির্যাতন করেন।
.png)
এদিন দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তরুণীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় তপনকে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ওই তরুণ জানায়, ফাঁসানো হয়েছে তাকে।
হাতীবান্ধা থানার ওসি শাহাআলম বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।