ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৩১ আগস্ট ২০২৩
ফরিদপুরে নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার জাহিদ

ফরিদপুরের বোয়ালমারীতে জাহিদ শেখ (৪০) নামে ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জাহিদকে বৃহস্পতিবার দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাহিদ ওই উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) বিকেলে বোয়ালমারীর গুনবহা তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

Advertisement

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তার অনুপস্থিতিতে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের আগে থেকেই জাহিদ পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, মারধর, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩টি মামলা চলমান রয়েছে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেফতার জাহিদের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে এক বছরের সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!