মঙ্গলবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের খালেদ ওরফে নওশা ও দুর্গাপুর গ্রামের খোরশেদ। তারা দু’জনই পলাতক রয়েছেন।
.png)
জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর রাতে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের সামনের রাস্তায় কয়েকজন ডাকাত রশি দিয়ে পথ রোধ করে ডাকাতি করছিলেন। এ সময় পথচারীদের চিৎকারে পুলিশ সেখানে পৌঁছালে ডাকাতরা গুলি ছোড়েন। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও দু’জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।