ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৮, ২৭ আগস্ট ২০২৩
চাঁদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে ডেঙ্গু জ্বরে সুমন আটিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সড়কেই তিনি মারা যান।

মৃত সুমন আটিয়ার বাবার নাম শাহজাহান আটিয়া। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার হুগলীতে। পাশের খাজুরিয়া বাজারে টেইলারিং দোকানে কাজ করতেন তিনি।

মৃতের বাবা শাহজাহান আটিয়া জানান, গত কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন সুমন আটিয়া। অবস্থার অবনতি ঘটলে পাশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পরীক্ষার পর তার ছেলের ডেঙ্গু ধরা পড়ে। এদিকে, গত দু’দিন আগে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন সুমন আটিয়া।

Advertisement

এরই মধ্যে অস্থার অবনতি হলে শনিবার দুপুরে চাঁদপুরে নিয়ে আসার পথে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের কাছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, খাজুরিয়া বাজারে টেইলারিং দোকানে কাজ করতেন সুমন আটিয়া। অনেকটা নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন তিনি। তার এমন মৃত্যু সহজেই মেনে নেয়ার মতো নয়।

অন্যদিকে, চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে নতুন করে ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে ৪২ জনসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯৬ জন রোগী ভর্তি আছেন। আর সব মিলিয়ে চলতি মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত মোট ১ হাজার ২১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!