স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে ২০০০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়। ২০০১ সালে ৪৪ জন, ২০০২ সালে ৫৮ জন, ২০০৩ সালে ১০ জন, ২০০৪ সালে ১৩ জন, ২০০৫ সালে চারজন এবং ২০০৬ সালে ১১ জন মারা যায়।
ডেঙ্গু আক্রন্ত হয়ে ২০০৭ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত কেউ মারা যাননি। ২০১১ সালে ছয়জন, ২০১২ সালে একজন, ২০১৩ সালে দুইজনের মৃত্যু হয়। ২০১৪ সালে কেউ মারা যায়নি। ২০১৫ সালে ছয়জন, ২০১৬ সালে ১৪ জন, ২০১৭ সালে আটজন, ২০১৮ সালে ২৬ জন। ২০১৯ সালে ১৭৯ জন, ২০২০ সালে চারজন, ২০২১ সালে মারা যায় ১০৫ জন।
.png)
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ২৮১ জনের মৃত্যু হয়, যা ছিল দেশে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সবশেষ শনিবার (২৬ আগস্ট) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের গত জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৫১ জন। অর্থাৎ, গত ২৬ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৬ জনের, যা এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু থেকেও বেশি।