ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২২ আগস্ট ২০২৩
স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ শাহিদা আক্তারকে হত্যার ৯ মাস পর স্বামী সোনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সোনা মিয়া উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে। সখীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর সকালে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়া তার স্ত্রী শাহিদাকে নিয়ে কাঠ কাটতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দেওবাড়ী বনে যান। সেখানে দু’জনের কথা কাটাকাটির একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে শাহিদাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহিদার মৃত্যু হয়। এরপর থেকেই সোনা মিয়া পলাতক ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় শাহিদার বড় ভাই হাফেজ আলী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

Advertisement

এ বিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে পুলিশ সোনা মিয়াকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!