ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২২ আগস্ট ২০২৩
বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

বরিশালের মুলাদীতে আ. রব হাওলাদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার মিয়ারচরের চর কমিশনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আ. রব হাওলাদার ঐ এলাকার মৃত ধুলু হাওলাদারের ছেলে। হামলাকারী কামাল সরদার ও তার সহযোগিরা একই এলাকার বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই ফজলুল বারী চয়ন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে কামাল সরদার ও জামাল সরদারের সঙ্গে রব হাওলাদারের পূর্ব বিরোধ ছিল। সকালে রব হাওলাদার নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে মুলাদী সদরের দিকে যাচ্ছিলেন।

Advertisement

পথি মধ্যে নির্জন স্থানে ঐ অটোরিকশাটি থামিয়ে কামাল-জামাল ও তাদের সহযোগিরা রব হাওলাদারকে একটি খোলা মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে গিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান জানান, মীরগঞ্জ ফেরিঘাট কেন্দ্রীক বিরোধের জেরে রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!