ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মায়ের চরিত্র নিয়ে সন্দেহ, কুপিয়ে হত্যা করলো কিশোর ছেলে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২২ আগস্ট ২০২৩
মায়ের চরিত্র নিয়ে সন্দেহ, কুপিয়ে হত্যা করলো কিশোর ছেলে!
ছবি: প্রতীকী

মোবাইল ফোনে অন্য পুরুষকে মেসেজ করছিলেন মা। যা দেখে রেগে গিয়ে মাকে কুড়াল দিয়ে মেরে খুন করেছে এক কিশোর।

রোববার (২০ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের পালঘরে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, মায়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ১৭ বছরের এক কিশোর। তার জেরেই সে তার মাকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।

Advertisement

পুলিশ আরো জানিয়েছে, ফোনে অন্য কাউকে মেসেজ করা নিয়ে প্রায়শই মা এবং পুত্রের মধ্যে ঝামেলা হত।

গত রোববার রাতে নৈশভোজ সারছিল কিশোর। সেই সময় তার মা ফোনে মেসেজ করতে ব্যস্ত ছিলেন। এটা দেখেই রেগে গিয়ে কুড়াল দিয়ে মাকে মারে ওই কিশোর। সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। পরে ওই নারীকে হাসপাতালে নিয়ে যান তার পরিজনেরা। হাসপাতালে নারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার পর থেকেই পলাতক ওই কিশোর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!