জানা যায়, বেলা ১১টার দিকে একটি ট্রাক ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে।
সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে।
.png)