সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল মিয়া (২৭) জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে, একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮) ও সরাইল উপজেলার পানিশ্বর সাকাইতি গ্রামের জাফর আলীর ছেলে মো. আসকর মিয়া (৬০)। বাকি একজনের পরিচায় এখনো জানা যায়নি।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষসহ এক শিশু মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। অপর একজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।