আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শাহিন ফকির, রুবেল হোসেন, রিনা বেগম, আখি আক্তার, জুয়েল, রানা, ফরহাদ, লাবনী, সোহেল, রিপন, লফিফা আক্তার, আকাশ, সম্পা, শাহাদাত, আবির, সাইফুলসহ বেশ কয়েকজন। বিভিন্ন হাসপাতালে থাকায় বাকিদের নাম এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে কামালদী ব্রিজ এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সোনার তরী পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী দক্ষিণবাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ২০-২৫ জন যাত্রী আহত হন। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
.png)