নিহত মোমেনা উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোমেনা। এ সময় শেরপুর থেকে নন্দীগ্রামের দিকে যাওয়া এক অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। তখনই চালক অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে মোমেনাকে ধাক্কা দেন। এতে মোমেনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।