ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা-পিকআপের সংঘর্ষে, বাবার সামনেই প্রাণ গেল ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ১৯ আগস্ট ২০২৩
অটোরিকশা-পিকআপের সংঘর্ষে, বাবার সামনেই প্রাণ গেল ছেলের
ফাইল ফটো

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাঈম উদ্দিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা।

শনিবার সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে এবং তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি এনামুল হক।

Advertisement

তিনি জানান, তাড়াশ থেকে অটোরিকশায় বাবার সঙ্গে শাহজাদপুর যাচ্ছিলেন নাঈম। এ সময় সলঙ্গার বনবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কলেজছাত্র নাঈম উদ্দিন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!