রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি পরীমল চন্দ্র দেব।
.png)
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি বাস নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি পরীমল চন্দ্র দেব বলেন, সন্ধ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।