সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের মাহমুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহি সুলতানা সদর উপজেলা মাহমুদপুর গ্রামের মিতুল সরদারের মেয়ে। ওহি সুলতানা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী মাহমুদপুর কামরুল গাজী জানান, ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথে মাহমুদপুর বাজার এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহি সুলতানা নিহত হয়।
.png)
সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।