ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা অটোতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২১ আগস্ট ২০২৩
দাঁড়িয়ে থাকা অটোতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন যাত্রী।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া ও একই গ্রামের নাজমুল মিয়ার আট বছরের ছেলে মো. জিলানী। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

Advertisement

তিনি বলেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল অটোরিকশাটি। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক শিশুসহ তিনজন। এ সময় আহত হয়েছেন আরো দুজন যাত্রী।

তিনি আরো বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!