ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে গেলেন কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২২ আগস্ট ২০২৩
ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে গেলেন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জসীম উদ্দিন নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।

জসীম উদ্দিন আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া এলাকার কবির আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার পুনরায় জামিন আবেদন করেন আসামি জসীম উদ্দিন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, মামলার বাদী হাফেজ আব্দুল মান্নান একজন ফিশিং ব্যবসায়ী। তাকে জড়িয়ে গত বছরের ১২ মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ান জসীম উদ্দিন। এ ঘটনায় একই বছরের ৩ এপ্রিল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী আব্দুল মান্নান। 

মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে চলতি বছরের ৩ এপ্রিল প্রতিবেদন দাখিল করেন সিআইডির পরিদর্শক মোজাম্মেল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!