ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানির নিচে আটকা জাল ছাড়াতে গিয়ে জেলে নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৭ আগস্ট ২০২৩
পানির নিচে আটকা জাল ছাড়াতে গিয়ে জেলে নিখোঁজ
উদ্ধার অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরতে গিয়ে বর্ষার পানিতে তলিয়ে সৈয়দ মিয়া নামে এক বৃদ্ধ জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজারের পাশের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বৃদ্ধ জেলে সৈয়দ মিয়া একই ইউনিয়নের আতপাশা (নয়াবাড়ি) গ্রামে মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সৈয়দ মিয়া খালে স্রোতের পানিতে জাল (তেওড়া জাল) দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে খালের তলায় জাল আটকে যায়। তিনি তখন জাল ছাড়ানোর জন্য পানিতে ডুব দিয়ে চেষ্টা করেন। একপর্যায়ে আর পানির নিচ থেকে উঠে আসতে পারেনি।

Advertisement

এদিকে, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবরি দল বিকেল সোয়া ৩টার দিকে উদ্ধারকাজ শুরু করেন। তার আগে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকাজ বন্ধ করার সময় নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঢাকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভূইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। পরে বিকেলে ফায়ার সার্ভিস ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুজর গিফারি বলেন, খবর পেয়ে আমাদের পাঁচজন ডুবরি বিকেলে উদ্ধার করে শুরু করেন। নিখোঁজের সন্ধান মেলেনি। রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। সকালে আবারো উদ্ধারকাজ শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!