বুধবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্যঘাট সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বিকেলে স্থানীয়রা বাত্তিরখাল মৎস্যঘাট সংলগ্ন চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়- মরদেহটি আনুমানিক এক বছর বয়সী কন্যা শিশুর। মরদেহটি কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিল। বাঁধা ছিল প্লাস্টিকের রশি দিয়ে। মনে হচ্ছে জোয়ারের সময় নদী দিয়ে অন্য কোথায়ও থেকে মরদেহটি ভেসে এসেছে। ভাটার সময় পানি কমে যাওয়ায় মরদেহটি চরে আটকে যায়।
.png)
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।