মৃত মো. আজগর ইকবাল (৩৩) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ বোরকাটা গ্রামের জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যান। একপর্যায়ে তিনি পুকুরে ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
.png)
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমি বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহের পরিচয় উদ্ঘাটন করে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।