শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হোড়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু আমান। পরিবারের লোকজন ব্যস্ত থাকায় বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিশু আমান উল্লাহকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।