মৃতরা হলেন, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকার বাসিন্দা ত্রিপূর্ণা চাকমার ছেলে জুনি চাকমা (৭), বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী পাড়ার মহসিন মিয়ার ছেলে মো. জুয়েল (৭), ৪নং ওয়ার্ড বঙ্গলতলী ইউনিয়নের অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া (১০) এবং সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়া এলাকার সরবিন্দু ত্রিপুরা ছেলে কাওলা ত্রিপুরা (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকার বাসিন্দা ত্রিপূর্ণা চাকমার ছেলে জুনি চাকমা। বৃহস্পতিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা যান। বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী পাড়ার মহসিন মিয়ার ছেলে জুয়েল মঙ্গলবার পাহাড়ি ঢলে তলিয়ে যান। এরপর স্থানীরা তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
.png)
অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া বৃহস্পতিবার দুপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়া এলাকার সরবিন্দু ত্রিপুরা ছেলে কাওলা ত্রিপুরার মরদেহ দেখে স্থানীয়রা সাজেক থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার কাদা মোড়ানো লাশ উদ্ধার।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।