ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে চোরাই গরুসহ গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ১৬ আগস্ট ২০২৩
মাদারীপুরে চোরাই গরুসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে চুরি যাওয়া চার গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলা সদর থানার শ্রীনদী এলাকা থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসারত মুন্সী রাজৈর পৌরসভার বাসিন্দা ও রাকিব খান সদর উপজেলার বাসিন্দা। শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দিবাগত মধ্য রাতে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর এলাকার আনছার মাতুব্বর এবং ফারুক চৌধুরীর গোয়ালঘর থেকে গাভিসহ চার গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।

Advertisement

পরে গরুর মালিক আশেপাশের হাট-বাজারে খোঁজাখুঁজি করে গরুর সন্ধান করতে না পেরে সোমবার শিবচর থানায় লিখিত অভিযোগ করেন। পরে শিবচর থানার এসআই মানিক মিয়া সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শ্রীনদী এলাকা থেকে গরুসহ দু’জনকে গ্রেফতার করে।

ওসি আনোয়ার হোসেন জানান, গরু চুরির অভিযোগ পাওয়ার পরই পুলিশ মাঠে নামে এবং গরুসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!