জেলা যুবলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাসিবুর রহমান খান।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রিজেন, সহ সভাপতি আক্তার হাওলাদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মামুন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী রিপন প্রমুখ।
.png)