এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।
মারা যাওয়া নারীর নাম সোনিয়া খাতুন। তিনি কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী।
.png)
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৫ দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, জেলায় এরমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।