ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ১৪ আগস্ট ২০২৩
বরিশালে ডেঙ্গুতে চারজনের মৃত্যু
ফাইল ফটো

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরো ৩০১ জন নতুন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন, গৌরনদী উপজেলার বাসিন্দা কৌশলী রানী, ভোলার আনোয়ারা বেগম, সোনিয়া বেগম ও বরগুনা সদর উপজেলার আব্দুল ওহাব।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত চারজনের মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোনিয়া বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি আরো জানান, সোমবার বিকেল পর্যন্ত নতুন করে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০১ জন রোগী। এ নিয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি নতুন করে চারজনসহ চলতি বছর গোটা বিভাগে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!