ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গুতে যশোরে আরো একজনের মৃত্যু 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৬, ১৪ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে যশোরে আরো একজনের মৃত্যু 
ছবি: সংগৃহীত

যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজনের মৃত্যু হলো।  

মৃত সাবু বিশ্বাস অসুস্থ হয়ে রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকাতে নেয়ার পথে সোমবার ভোরে তিনি মারা যান। মৃত সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি ইমারত নির্মাণ শ্রমিক ছিলেন। 

যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

Advertisement

সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তার মুখ দিয়ে রক্ত উঠছিলো। রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকাতে নেয়ার পথে তিনি মারা যান। 

জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!