৩ সন্তানের জনক হাফিজুরের বাড়ি জামালপুর পৌর এলাকার রামনগর গ্রামে। তিনি তোতা মিয়ার ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী কল্পনা বেগম বলেন, সকালে রামনগর গ্রামের ডিশ কর্মচারী সৌরভ বিল নেয়ার জন্য আসেন। আমার স্বামী হাফিজুর ৫শ’ টাকার নোট দিলে ডিশ লাইন কর্মচারী সৌরভ ২শ’ টাকা নিয়ে চলে যান। ১শ’ টাকার বিল ২শ’ টাকা নেয়ায় হাফিজুর বাকি ১শ’ টাকা ফেরত চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ডিস কর্মচারী সৌরভের আঘাতে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জামালপুর পুলিশের (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। মরদেহ এখন জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।