মৃত নজরুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
ওই গ্রামের চৌকিদার রুহুল আমীন জানান, রোববার (১৩ আগস্ট) রাতে তিনি শালকোনা মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু সোমবার দুপুরে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এ অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানে না।
.png)
সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, নজরুল ইসলামের লাশটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি, তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি গোয়াল ঘরে রেখে দেওয়া হয়।
শার্শা থানার ওসি আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে।