ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দর বন্ধ ঘোষণা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ১৪ আগস্ট ২০২৩
আখাউড়া স্থলবন্দর বন্ধ ঘোষণা
ফাইল ছবি

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

সোমবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Advertisement

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। 

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!