প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। এর আগে গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে।
আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট সামাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।
.png)