ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ১১৫ বোতল চোলাই মদসহ গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১১ আগস্ট ২০২৩
রাজশাহীতে ১১৫ বোতল চোলাই মদসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১১৫ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সপুরা কাঠ মিলের সামনে থেকে চোলাই মদসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব-৫। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার মুন্নার ছেলে আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে অটোচালক নূর আলম (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে ১১৫ লিটার চোলাই মদসহ বোয়ালিয়া মডেল থানায় আসামিদের সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদ রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!