হামলার শিকার এখন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন বলেন, মামলায় সাক্ষ্য প্রদান শেষে আদালত থেকে ১টা ৪০ মিনিটের দিকে ইজিবাইকে চড়ে শহরের উদ্দেশ্যে রওনা হলে মামলার আসামি শামিমুল ইসলাম শামীম (৫২) ও জহুরুল ইসলাম হিরো (৫২) আমাকে ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি রামিম হাসানকে জামার কলার ধরে ইজিবাইক থেকে নামায়। এরপর তারা আমার মাথা ও শরীরের বিভিন্ন অংশে বেদমভাবে মারধর শুরু করে।
এ সময় রামিম হাসান আমাকে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
.png)
তিনি আরও বলেন, বর্তমানে মামলার বাদী ও আমরা (সাক্ষী) নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।