[ দেশজুড়ে ]
জুমার নামাজ আদায়ের সময় প্রধান শিক্ষকের মৃত্যু
ছবিতে জয়নাল আবেদীন
মৌলভীবাজারে কুলাউড়া হতে আত্মীয়ের বরযাত্রী হয়ে কমলগঞ্জের মুন্সিবাজারে আসেন কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোপালনগর গ্রামের জামাই জয়নাল আবেদীন।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মুন্সি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করেন তিনি। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান হতে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
তিনি জানান, তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলার শিক্ষক সংগঠনের নেতারা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!