ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতিয়ায় সাগরে ট্রলারডুবি, জেলে নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৮ আগস্ট ২০২৩
হাতিয়ায় সাগরে ট্রলারডুবি, জেলে নিখোঁজ
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ১৫ জন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও ট্রলারের ইঞ্জিন মিস্ত্রি আব্দুল্যাহ নিখোঁজ রয়েছেন।

সবাই রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ এলাকার বাসিন্দা।

ট্রলার মালিক নুর নবী মাঝির ভাই নোমান চৌকিদার মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর হাতিয়া সংলগ্ন গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ট্রলারটি হাতিয়া এলাকায় ছিল। সোমবার সকালে ১৬ জন জেলে ওই ট্রলারযোগে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যান। কিন্তু সাগর উত্তাল থাকায় মাছ না ধরে তারা তীরে ফেরার পরিকল্পনা করেন। এ সময় সাগরের একটি ঢেউয়ের তোড়ে ট্রলারটি হেলে গিয়ে জালসহ ডুবে যায়। ট্রলারে থাকা মাঝিসহ ১৫ জেলে পাশের আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও ইঞ্জিন মিস্ত্রি উঠতে পারেননি। তিনি নিখোঁজ রয়েছেন।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ জানান, বিষয়টি আমি শুনেছি। ট্রলারের একজন নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!